বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা কামরুল নিহত

রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। 

রোববার (২৫ মে) রাত ১০টা ৬ মিনিটের দিকে গুদারাঘাট ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে একটি চায়ের দোকানে বসেছিলেন কামরুল আহসান সাধন। এ সময় মুখোশ পরা দুই দুর্বৃত্ত হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে কামরুল আহসানের বুক, পিঠ ও ঘাড়ে গুলি লাগে এবং তিনি চেয়ার থেকে পড়ে যান। এসময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় কামরুল আহসান সাধনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,  ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
 

 

All Categories