আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ব্লক করা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, ভারতে আটক আন্দোলনকারীদের মুক্তি চেয়ে তাঁর একটি ফেসবুক পোস্ট দেশটিতে ব্লক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে আসিফ মাহমুদ তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে এই অভিযোগ করেন এবং পোস্টের সঙ্গে একটি নোটিশের স্ক্রিনশট যুক্ত করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’

এছাড়া, তিনি এক্সে অভিযোগ করেন, ‘টুইটারে ভারতীয় একটা দলের বটরা গালাগাল করছে।’

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’

আসিফ মাহমুদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারায় ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পাঠানো নোটিশের ভিত্তিতে মেটা তাঁর ওই পোস্টটির অ্যাক্সেস ভারতে ব্লক করেছে। এর ফলে পোস্টটি ভারতের ব্যবহারকারীরা দেখতে পারবেন না।

All Categories