আর্জেন্টিনা বলিভিয়াকে ৪-০ গোলে পরাজিত করেছে
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় প্রায় শেষের পথে। এই মহাতারকা একটি বিদায়ী ম্যাচ খেলে জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন। মেসি-পরবর্তী যুগে নতুন অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বভার গ্রহণ করেছেন ক্রিস্টিয়ান রোমেরো।
নেতৃত্বের এই পরিবর্তনের ম্যাচে আর্জেন্টিনা বলিভিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। বৃহস্পতিবার (নভেম্বর) ভোরে ঘরের মাঠ মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা।
দলের বড় জয়ে একটি করে গোল করেছেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে বলিভিয়াকে কোনো সুযোগই দেয়নি স্কালোনির শিষ্যরা।
পুরো ম্যাচে প্রায় ৬৯ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের গোলপোস্টে মোট ১৬টি শট নেয় আলবিসেলেস্তেরা, যার মধ্যে ৬টি ছিল অন-টার্গেট। বিপরীতে, পুরো ম্যাচে কেবল তিনটি শট নিতে পারলেও আর্জেন্টিনার গোলমুখে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি লাতিন প্রতিপক্ষ বলিভিয়া।