আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে : নাহিদ ইসলাম

১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট ‘সরকার গঠনের দ্বারপ্রান্তে।’ 

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডার বেরাইদে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।নাহিদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমরা অবশ্যই জনরায় মেনে নেব।গতকাল রাতেও বলেছি। নির্বাচন সুষ্ঠু হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। আমি বললাম, আরেক দল বলল—তার মুখের কথায় নির্বাচন ভন্ডুল হয়ে যাবে না।’

সুষ্ঠু ভোটের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়ায় পর্যবেক্ষণ হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ তার কমেন্ট করবে।বিদেশি পর্যবেক্ষকেরা এবার এসেছে ব্যাপকভাবে। প্রচুর আন্তর্জাতিক মিডিয়া রয়েছে। সার্বিকভাবে আমরা বুঝতে পারব ভোট আসলে কত টুক সুষ্ঠু হচ্ছে, কতটুকু হচ্ছে না। সেটার ভিত্তিতেই ইনশা আল্লাহ আমরা জনরায় মেনে নেব।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান নাহিদ। বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে জয়–পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটাই আমরা নিশ্চিত করতে চাই আজকের দিনে।

All Categories