আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, সম্পর্ক নিয়ে জয়া আহসান

আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, সম্পর্ক নিয়ে জয়া আহসান

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।ঈদের পর মুক্তি পাওয়া ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও কলকাতায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার সফলতা জয় করেছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে। কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

জয়া প্রথমবারের মতো জীবনে ‘বিশেষ কেউ’ আছেন বলে স্বীকার করেছেন, যদিও নাম প্রকাশ করেননি। তিনি জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমা বা চলচ্চিত্রের কেউ নন। সম্পর্কটি দীর্ঘদিনের, যেটি বন্ধুত্ব থেকে শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হতে হয়, আর আমরা তেমনই।

জয়া জানান, তার সঙ্গী অনেক শান্ত স্বভাবের, যা তাকে আকৃষ্ট করেছে। নিজের শান্ত স্বভাবের সঙ্গে সঙ্গীর শান্তভাবের মিল থাকার কথাও উল্লেখ করেন তিনি।

বিয়ের বিষয়ে প্রশ্নের উত্তরে জয়া বলেন, আমি এখনই কিছু বলতে পারছি না। বিয়ে করার ব্যাপারে তাড়াহুড়ো নেই, তবে বিয়ের ধারণা শ্রদ্ধেয়। তিনি বলেন, আমার এক ধরনের ভীতি কাজ করে, সম্ভবত অতীত সম্পর্কের তিক্ততার কারণে।

জয়া আরও জানান, তার হাতে কিছু নতুন সিনেমা ও ওয়েব সিরিজ রয়েছে, কিন্তু এখনই সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না।

All Categories