১২ অক্টোবর ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: সানাউল্লাহ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সূচি ও বিভিন্ন ধাপের ভোটের তারিখ আগামী ১২ অক্টোবর জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আগামী সোমবার কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইউপি নির্বাচনের সূচনা ও বিভিন্ন ধাপের ভোটের তারিখ ঘোষণা করা হবে।

All Categories