যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চান খামেনি, শর্ত ইরানের অধিকার ও স্বার্থ রক্ষা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে দেখা করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই বৈঠকের খবর জানিয়েছে।
বৈঠকে খামেনি ইরানের অধিকার ও স্বার্থ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের ইতি টানতে হলে আগে নিশ্চিত করতে হবে তেহরানের অধিকার ও স্বার্থ। পাশাপাশি যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন অনিশ্চিত অবস্থা থেকে দেশকে বের করে আনার তাগিদ দেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বৈঠকের কিছু বিষয় তুলে ধরা হলেও এটি ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।