যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক: সড়কমন্ত্রী

যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারত ও বাংলাদেশ দু'দেশই ইতিবাচক, এটি চালুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা জানান। 

এসময়, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, মৈত্রী এক্সপ্রেস নিয়ে শিগগিরই ভালো সংবাদ আসছে। এর দিনক্ষণও ঠিক হবে শিগগিরই যা দুই দেশের মানুষের জন্য বিরাট সুখবর। যাত্রার সময় কমানোর বিষয়েও ভাবছে দুইদেশ। বলেন, এতকিছুর পরও ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কমেনি বরং দ্বিগুণ হয়েছে। এসময় পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে কীভাবে রাজনীতি করছে এমন প্রশ্ন প্রসঙ্গে এড়িয়ে যায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কাজ করছেন রাষ্ট্রদূত। কীভাবে দু’দেশকে লাভবান করা যায়; দুই দেশের স্বার্থ রক্ষা করে বাণিজ্য, যোগাযোগ, অর্থনীতি কীভাবে প্রসারিত করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

All Categories