ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম ধরমপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে আশিকুর রহমানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিকুর ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পর আশিকুর পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

All Categories