সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মে জানায়, আল ওয়াতান সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে রাস আল খাইমাও রয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করছে বলে খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে নারী কিংবা শিশু রয়েছে কি না তা এখনও জানা যায়নি। মন্ত্রণালয় নিহতদের পরিচয় প্রকাশ করেনি এবং আহতের তথ্যও দেয়নি।

দুর্ঘটনার কারণ তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে তা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

All Categories