সিরিজ বাঁচাতে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শুরুটা বাংলাদেশের জন্য যতটা গুরুত্বহীন ছিল, শেষটা ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ পরিকল্পনায় থাকলেও এখন তা দাঁড়িয়ে গেছে এক অলিখিত ফাইনালের মঞ্চে।

সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ২০৫ রান করেও ম্যাচ হারে বাংলাদেশ। ফলে সিরিজ এখন ১–১ সমতায়। আজ বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই হয়ে উঠেছে মর্যাদার লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

অধিনায়ক হিসেবে এটি লিটন দাসের অভিষেক সিরিজ। নিজের প্রথম সিরিজেই হার দিয়ে শুরু হোক, এমনটা নিশ্চয়ই চাইবেন না তিনি। তবে ইতিহাস বলছে, সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। গত সাত বছরে এমন ম্যাচে জয় এসেছে মাত্র দুইবার—২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর তিন বছর কেটে গেলেও সিরিজ নির্ধারণী ম্যাচে জয় অধরাই থেকে গেছে টাইগারদের।

তবে আমিরাতের বিপক্ষে সেই হতাশাজনক ধারায় ইতি টানতে চায় ফিল সিমন্সের দল। জয় পেতে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তনও।

আগের ম্যাচে পায়ের চোটের কারণে না খেলা পারভেজ হোসেন ইমন ফিরতে পারেন দলে। পেস আক্রমণে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। দল নামতে পারে তিন পেসার ও দুই স্পিনারের কম্বিনেশনে। অলরাউন্ডার হিসেবে শামীম পাটোয়ারির একাদশে জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ

All Categories