ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে দামি তানজিদ তামিম, শান্তকে নিল ফরচুন

বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির খেলা শুরু হবে আগামী ডিসেম্বরে। প্রথম আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সোমবার (২৬ অক্টোবর) এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।

প্রচলিত নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা খরচ করে ক্রিকেটার কেনে। কিন্তু এই টুর্নামেন্টে ভিন্ন নিয়ম রাখা হয়েছে, এখানে দর হাঁকা হচ্ছে টাকার বদলে পয়েন্টে।

নিলামের শুরুতেই ১ কোটি ৫০ লাখ পয়েন্টে শেখ মেহেদী হাসানকে দলে নেয় এইস ব্লুস্টার। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে পেতে ওয়ালটন ও ফরচুনের মধ্যে প্রতিযোগিতা হয়; শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে তাঁকে নেয় ফরচুন।

টুর্নামেন্টের টি-টোয়েন্টি পর্বের সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকায় রিশাদ হোসেনের খেলা সম্ভব নয়। তারপরও ৬০ লাখ পয়েন্টে লেগ স্পিনারকে দলভুক্ত করেছে ফরচুন।

নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৬০ লাখ পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে তানজিদ হাসান তামিমের; ২ কোটি পয়েন্টে তাঁকে দলে টেনেছে ফরচুন।

All Categories