সিলেটে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত গাড়ি ও নথিপত্র

সিলেট নগরীর উপশহর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে রোববার গভীর রাতে আগুন লাগে।

আগুনের কারণে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন জানিয়েছেন, রাত ৩টা ৫০ মিনিটে কার্যালয়ের পাহারাদার আগুন লাগার খবর দেন। তিনি তৎক্ষণাৎ তিনজনকে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

আবুল হোসেন আরও বলেন, এ ঘটনায় সকালে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আগুন লাগার দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যেমে আগুন লাগানোর গুজব ছড়িয়ে পড়েছিল, যা মিথ্যা ছিল, কিন্তু রোববার রাতে অজ্ঞাতদের দ্বারা আগুন দেওয়া সত্যি হয়েছে।

শাহপরাণ থানার ওসি ফেরদৌস আহমদ বলেন, এই ঘটনায় জিডি নেওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।

ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, আগুন নেভাতে তারা পৌঁছালে ব্যাংক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

All Categories