ষষ্ঠদিনের মতো ইশরাকের সমর্থকদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের মূলফটকে তালা ঝুলিয়ে ষষ্ঠদিনের মতো বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ফলে সোমবার (১৯ মে) সকাল ১০টা থেকে গুলিস্তান এলাকায় যানচলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
জানা গেছে, ‘ঢাকাবাসী’ ব্যানারে এই বিক্ষোভে বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নগর ভবন ঘেরাওকরে রেখেছেন। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ ও আদালতের রায়সত্ত্বেও এখনো শপথ নিতে পারেননি ইশরাক। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই এমন হচ্ছে বলেও অভিযোগ তাদের।
আন্দোলনকারীদের ভাষ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরউপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রভাবেই শপথের কার্যক্রম আটকে আছে। নগরভবনে তার অস্থায়ী দপ্তর থাকলেও আন্দোলনের কারণে তিনি কয়েকদিন ধরে সেখানে যাননি।
এদিকে, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ার করেছে তারা। প্রয়োজনে তারা আরও কঠোরকর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল । এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। কিন্তু শপথের প্রক্রিয়া ঝুলে আছে সরকারের ‘নিষ্ক্রিয়তায়’—এমনই অভিযোগ ইশরাকপন্থীদের।