সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাপান সফর শেষে দেশে ফিরেছেন
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরে এসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান।
সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন, যেখানে ক্রীড়া খাত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেন।