শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চাওয়া প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত তালিকায় এ প্রতীক না থাকায় দলটিকে বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই। আমাদের ১১৫টি প্রতীকের তালিকায়ও শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।

এর আগে এনসিপি প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলার প্রস্তাব দিয়েছিল। তবে তালিকায় না থাকায় বিকল্প প্রস্তাব পাঠাতে হবে বলে দলটিকে জানানো হয়েছে। সচিব বলেন, “নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।

নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি প্রসঙ্গে ইসি সচিব জানান, রাজনৈতিক দলগুলোর নথি এখন পর্যালোচনায় আছে। তবে প্রতীকসংক্রান্ত কাজ এক ধাপ এগিয়েছে। এ ছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে ইসি। পূজা ও ছুটির দিন বিবেচনায় ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।

অন্যদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা এই তিনটির ভেতরই হতে হবে। এর বাইরে কিছু হলে আমরা মানব না। যদি তা করা হয়, তবে আবার আপনাদের (সাংবাদিকদের) সামনে আসব।

All Categories