শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় শেখ হাসিনা ও বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১২ মার্চ) দুপুরে ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে এই মামলায় চারজন অভিযুক্ত যারা বর্তমানে কারাগারে বন্দী, তাদেরকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার নির্দেশ দেন। কারাগারে থাকা আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।
সাভারের আশুলিয়া এলাকায় লাশ পোড়ানোর ঘটনায় গত ১১ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নায়েক মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। আদালতে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা। প্রসিকিউশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন বিএম সুলতান মাহমুদ গাজী এমএইচ তামিম মোহাম্মদ শহিদুল ইসলাম তারেক আব্দুল্লাহ এবং শাইখ মাহাদী।
এটি ছিল সেই আলোচিত ঘটনা, যখন হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে একটি বড় সমাবেশ আয়োজন করে। সমাবেশ শেষে তারা দাবি পূরণের লক্ষ্যে সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। কিন্তু এই সমাবেশের পর আইনশৃঙ্খলা বাহিনী ব্ল্যাকআউটের মাধ্যমে অতর্কিত হামলা চালিয়ে শোরগোল সৃষ্টি করে এবং এতে শতাধিক ধর্মপ্রাণ মুসলমানের প্রাণহানি ঘটে।
হেফাজতে ইসলাম অভিযোগ করেছে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিনা প্ররোচনায় গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটায়। সরকার তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন শাপলা চত্বরে গুলি করে কাউকে হত্যা করা হয়নি। তবে হেফাজতের পক্ষ থেকে ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবির পক্ষে মামলা করা হয়।
২০১৩ সালের ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেন যেখানে শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ সাবেক আইজিপি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমসহ ৫০ জনকে আসামি করা হয়।