সাঙ্গু নদীতে নিখোঁজ নুরুল আলমের মরদেহ উদ্ধার

বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর ৫২ বছর বয়সী নুরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বালাঘাটা হর্টিকালচার পয়েন্ট থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নুরুল আলম গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সাঙ্গু সেতু-সংলগ্ন বোটঘাটা এলাকায় পানি তোলার পাম্পের পাইপ বসানোর সময় প্রবল স্রোতে ভেসে যান।

এরপর তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর ঘটনাস্থলের নিকটবর্তী বালাঘাটা হর্টিকালচার পয়েন্টে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

All Categories