রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি, পরিচয়পত্র বাধ্যতামূলক

নিরাপত্তার কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ডে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

বুধবার (৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং বিচার অঙ্গনের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যে রাতের সময়ে প্রবেশের জন্য পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের জন্য ব্যক্তির পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। জরুরি প্রয়োজনে এ সময়ে কেউ প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাহিদা অনুযায়ী এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

এছাড়া, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

All Categories