রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর মাজার প্রাঙ্গণে পৌঁছায়।

এ সময় রাষ্ট্রপতি মাজারে অবস্থান করে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর তার গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। পরে দুপুরের দিকে সার্কিট হাউজ থেকে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন এবং সেখানে জিয়ারত করেন।

All Categories