রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, ৫৩ মামলা দায়ের

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ বিভাগ থেকে ৪১ জন, ওয়ারী বিভাগ থেকে ৫০ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৬ জন, মিরপুর বিভাগ থেকে ১৫০ জন, গুলশান বিভাগ থেকে ১৮ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন, গোয়েন্দা বিভাগ থেকে ৭ জন এবং সিটিটিসি বিভাগ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় ৫৬০ গ্রাম গাঁজা, ৪৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২০৪ বোতল ফেন্সিডিল, ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইলফোন, ৪০৫টি সিমকার্ড, ১৫০৫ টাকা, ১টি অটোরিকশা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

All Categories