প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি ও আ.লীগের মিছিল, পুলিশ মোতায়েন
প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
হোটেলের সামনে গত দুই দিন ধরে অবস্থানরত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারের পক্ষে নিয়মিত মিছিল ও স্লোগান দিচ্ছেন। তবে বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তার অপর পাশে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।
উভয় পক্ষের মিছিল ও স্লোগানে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দ্রুত মোতায়েন করা হয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে চলে যান।