প্রধানমন্ত্রীর বাসায় ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ ব্যবহারের সূচনা

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করবেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে সকল ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপন করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

মীর শাহে আলম উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রস্তুত থাকা ৩,৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫.৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ বাড়ানো হবে।

All Categories