প্রধানমন্ত্রী নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া দেখতে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ বিশেষ প্রশিক্ষণ মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন। এছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও তিনি দেখবেন এবং মহড়ায় অংশ নেওয়া সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের কার্যক্রম নজরদারি করবেন।

এই বিশেষ যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত স্বর্ণদ্বীপ, স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত, ২০১৩ সাল থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে বিভিন্ন সমর ও যৌথ প্রশিক্ষণ নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

মহড়া শেষ করে আজ বিকেলে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।

All Categories