প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আ.লীগ নেতার সাক্ষাৎকার

বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম। বুধবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান।

 ড. রাব্বি আলম বলেন বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটি তাদের দোষ নয়। তারা একটি বিশেষ গোষ্ঠীর দ্বারা চালিত হয়ে কারসাজিতে ব্যবহৃত হয়েছে।অতীতে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে উল্লেখ করে বলেন গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করা হয়েছিল। এটা একটি সন্ত্রাসী বিদ্রোহ যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।

বাংলাদেশ এখন একটি গুরুতর সংকটের মুখে রয়েছে  এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিদ্রোহের স্থান যখন থাকে তখন সন্ত্রাসী বিদ্রোহের স্থান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

ভারতীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. রাব্বি বলেন আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এর জন্য আমরা ভারত সরকারকে গভীরভাবে কৃতজ্ঞ। আমি বিশেষভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই কারণ তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণের পথ দেখিয়েছেন। আমরা ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞ।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মতামত ব্যক্ত করেন। ড. রাব্বি আলম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন আমরা বাংলাদেশে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করতে বলব। তাঁর আর সেখানে থাকার প্রয়োজন নেই। তিনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়াই উচিত। তিনি বলেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় এবং তাঁর নেতৃত্বে আগামীর পথচলা অব্যাহত রাখতে চায়।

ড. রাব্বি আলম বলেন দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ।

All Categories