পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্যের ব্যক্তিগত সচিব ও উপাচার্য কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্যার সকালে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।