অভিনয় জীবন থেকে অবসর নিচ্ছেন আফিয়া নুসরাত বর্ষা
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, যিনি সম্প্রতি ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তিনি নিয়মিতভাবে ধর্মীয় আচার-রীতি পালন করছেন এবং তার জীবনে নতুন দিক নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্ষা জানিয়ে দেন, তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার হাতে কিছু সিনেমার কাজ রয়েছে এবং সেগুলোর কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে। তবে, এসব কাজ শেষ হয়ে গেলে, তিনি আর নতুন কোনো সিনেমা করবেন না।
বর্ষা বলেন আমি একজন বাস্তববাদী মানুষ। জীবনের বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয়, নায়িকাদের একটি বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, এরপর তাদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়ে। আমার ক্ষেত্রেও সেই সময় এসেছে। তাছাড়া, আমার বড় ছেলে ১০ বছর এবং ছোট ছেলে ৭ বছরের। কয়েক বছর পর বড় ছেলে ১৪-১৫ বছরে পা রাখবে। তখন সে যদি দেখে, মা সিনেমার নায়িকা, তার মনে কী ভাবনা আসবে? এসব চিন্তা করেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে, বর্ষার এই সিদ্ধান্তে তার সহকর্মী অভিনেতা অনন্ত জলিল কোনো আপত্তি জানাননি। বরং তিনি বর্ষার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, "এখন যারা নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তবুও সে অভিনয় ছাড়ার কথা বলছে।বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত পুরোপুরি তার ব্যক্তিগত ।