ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিয়ে করলেন মাইলি সাইরাস
মার্কিন পপগায়িকা মাইলি সাইরাস বাগদানের এক বছর পর প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শনিবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে পিপল ম্যাগাজিন জানিয়েছে।
বিয়ের অনুষ্ঠান থেকে মাইলি-ম্যাক্সের কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে, যেখানে মাইলির মা টিশ সাইরাস, বোন নোয়া সাইরাসসহ পরিবারের অন্যান্য সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল। বিয়ের পূর্বে একটি রাতের ভোজসভাও অনুষ্ঠিত হয়, যার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে।
২০২১ সালে পাঁচ বছরের ছোট ম্যাক্স মোরান্ডোর সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করেন মাইলি। দীর্ঘ দিন সম্পর্কের পর গত বছর তারা বাগদান করেন এবং এক বছরের মাথায় বিয়ে সম্পন্ন করলেন। এই খবর মাইলির ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে।
ম্যাক্স শুধু মাইলির জীবনে প্রেমিক নয়, কাজেও তার পাশে আছেন। ২০২৩ সালে মাইলির অ্যালবাম ‘এন্ডলেস সামার ভেকেশন’-এর প্রযোজনা দায়িত্বে ছিলেন ম্যাক্স, পাশাপাশি নবম অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’-এর প্রযোজনায়ও তার অংশগ্রহণ ছিল।
এর আগে মাইলি ২০০৯ সালে লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৮ সালে বিয়ে করেছিলেন। তারা এক বছরের মধ্যেই বিচ্ছেদ করেন এবং ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান।