অপ্রতিমের ব্যবহৃত আইফোন উদ্ধার, তিনজন গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের পুত্র ইশতিয়াক শাহরিয়ার অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, শুক্রবার ফোনটি বন্ধ হওয়ার সাথে সাথেই অপ্রতিমকে হত্যা করা হয়। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, আইফোনটি উদ্ধার করা হয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুর তিনটায় মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় ১৩ বছরের কিশোর ইশতিয়াক শাহরিয়ার অপ্রতিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় শিক্ষক নাহিদা বেগম শুক্রবার সন্ধ্যায় সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আইফোনটির সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়।

শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে অবস্থিত সানন্দা এলাকার একটি টিলা থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশের তদন্ত শেষে তা কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যায়।

অপ্রতিমের অকাল মৃত্যুর খবর দেশের বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান এবং কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

All Categories