অবৈধ অভিবাসনে জিরো টলারেন্স, ঢাকায় ইতালির দূতাবাসের কড়া বার্তা

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইতালি। শুক্রবার ঢাকায় ইতালির দূতাবাস এক বার্তায় এ কথা জানায়।

দূতাবাস জানায়, ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি ফ্লাইট আজ পাঠানো হয়েছে। ইউরোপ নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের পক্ষে, আর অবৈধ প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে তাদের নীতি জিরো টলারেন্স।

দূতাবাস আরও জানায়, পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের টাকা দিয়ে যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার চেষ্টা বেআইনি। এ ধরনের চেষ্টা করলে শেনজেনভুক্ত দেশগুলো থেকে তাঁদের ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হবে।

All Categories