Aug 22, 2025
নিজেকে তরুণ দেখাতে অস্ত্রোপচার করেন রোনালদো

নিজেকে তরুণ দেখাতে অস্ত্রোপচার করেন রোনালদো

গত ফেব্রুয়ারিতে বয়স ছুঁয়েছে ৪০। তবু মাঠে নামলেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয়, এখনো যেন ২৫ বছরের টগবগে স্ট্রাইকার! পায়ের জোরে ছুটে চলেন এমন গতিতে যে ২০–২২ বছরের তরুণরাও পিছিয়ে পড়ে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মজার ছলে লিখেছে, ‘রোনালদোর বয়সও নাকি সূক্ষ্ম ওয়াইনের মতো যত পুরোনো, ততই উজ্জ্বল!প্রশ্নটা সেখানেই ৪০ বছর বয়সেও এমন টানটান তারুণ্য ধরে রাখলেন কীভাবে?

রোনালদোর জীবনভর অনুশাসন, কঠোর পরিশ্রম আর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের গল্প সবার জানা। কিন্তু এর বাইরেও কি আছে কোনো গোপন রহস্য?

এই প্রশ্নের উত্তর খুঁজেছেন নিউইয়র্কের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ড. এলি লেভিন। ডেইলি মেইল-এর সাংবাদিক ইসাবেল বাল্ডউইনের সঙ্গে আলাপে লেভিন অবশ্য স্পষ্টই বলেছেন তিনি রোনালদোর চিকিৎসক নন। তবে ছবি ও উপস্থিতির পর্যবেক্ষণে তাঁর ধারণা, সিআর সেভেন অস্ত্রোপচারের ছোঁয়াতেও তারুণ্য ধরে রেখেছেন।

লেভিন মনে করেন, রোনালদো নাকের আকার ঠিক করতে রাইনোপ্লাস্টি (নাকের হাড় ভেঙে নতুন আকার দেওয়ার অস্ত্রোপচার) করিয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকেই দাঁতের সৌন্দর্য বাড়াতে করেছেন অর্থোডন্টিক্স। দাঁত সাদা ও সোজা রাখতে ব্যবহার করেছেন ভেনিয়ার।

শুধু তাই নয়, উপরের মাড়ির আকার কমাতেও অস্ত্রোপচার করিয়ে থাকতে পারেন পর্তুগিজ এই সুপারস্টার।

সব মিলিয়ে লেভিনের দাবি, রোনালদোর তরতাজা চেহারার রহস্য কেবল শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, কঠোর অধ্যবসায় কিংবা খাদ্যাভ্যাসে সীমাবদ্ধ নয়। বরং সার্জারির স্পর্শও তাঁকে আরও আকর্ষণীয় ও তারুণ্যদীপ্ত করে রেখেছে।

All Categories