মুরাদনগরে মাদক ব্যবসায়ী সন্দেহে মা ছেলে–মেয়ে সহ তিনজনকে পিটিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগরে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভাঙ্গরা বাজার সংলগ্ন করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ওরফে রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০) এলাকাবাসীর দাবি, রুবি ও তার ছেলেমেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিরোধী ক্ষোভ থেকে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয় ও কুপিয়ে তাঁদের হত্যা করে।। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ভাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ঘটনাস্থলে যান। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।