মুহূর্তেই শেষ পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ট্রেনের টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ আজ (শুক্রবার ১৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়।টিকিট বিক্রি শুরুর পরই উত্তরের রুটের সব টিকিট একেবারে শেষ হয়ে যায়।

শুক্রবার সকাল ৮টা পরপরই রেলসেবা অ্যাপসে দেখা যায় উত্তরাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকা-রাজশাহী এবং ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর ক্ষেত্রেও। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানিয়েছেন আজ পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এই অঞ্চলে মোট ১৫,৭৭৩টি টিকিট বিক্রি হবে।যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট শেষ হয়ে যায়।

আগামী ১৫ মার্চ দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি। এই টিকিট বিক্রির কার্যক্রম আগামী সাত দিন চলতে থাকবে।

অগ্রিম টিকিট বিক্রির সময়সূচী
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ এপ্রিল এবং ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

 

All Categories