মিজু, মৌসুমী ও ডিপজল নেননি পারিশ্রমিক: নির্মাতা কাজী হায়াৎ

মিজু, মৌসুমী ও ডিপজল নেননি পারিশ্রমিক: নির্মাতা কাজী হায়াৎ

বাংলাদেশের চলচ্চিত্রে এমন ঘটনা বিরল, যেখানে তিনজন জনপ্রিয় তারকা একসঙ্গে অভিনয় করেও কোনও পারিশ্রমিক নেননি। নির্মাতা কাজী হায়াতের সিনেমা ‘ইতিহাস’-এ এমনটাই ঘটেছে। সিনেমাটিতে মৌসুমী, মিজু আহমেদ এবং ডিপজল কোনও পারিশ্রমিক গ্রহণ করেননি।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নির্মাতা কাজী হায়াৎ এ তথ্য জানিয়েছেন। ‘২০০২ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার ছেলে কাজী মারুফের।

মৌসুমীর অভিনয়ের বিষয়ে কাজী হায়াৎ বলেন, ‘এ সিনেমাতে মৌসুমীর কোনও নায়ক ছিল না। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন একটি চরিত্রে অভিনয় করা অনেক নায়িকার জন্য কঠিন ছিল। কিন্তু মৌসুমী সেটি করেছে।’

তিনি আরও জানান, সিনেমাটির শুটিং নিজের বাসায় করেছেন। কাজী হায়াৎ বলেন, ‘আমার বাসায় এ সিনেমার শুটিং করেছি। অনেক দিন মৌসুমী আসার পরও তার কোনও শুটিং করতে পারিনি। তবু সে রাগ করেনি।’

মৌসুমীর সহযোগিতার কথা উল্লেখ করে কাজী হায়াৎ বলেন, ‘এ সিনেমাটি মৌসুমী বিনা পারিশ্রমিকেই করেছে। একই সঙ্গে মিজু আহমেদ এবং ডিপজলও কোনও পারিশ্রমিক নেননি।’

All Categories