মেহজাবীন: এআই কনটেন্ট তৈরির অপরাধীদের বিরুদ্ধে কঠোর মন্তব্য

মেহজাবীন: এআই কনটেন্ট তৈরির অপরাধীদের বিরুদ্ধে কঠোর মন্তব্য

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এআই কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তিনি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে কনটেন্ট ও এর অপরাধ নিয়ে আলোচনা করেন।

মেহজাবীন বলেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া বিনোদন নয়। এটি একটি অপরাধ। যখন একই কনটেন্ট শত শত বা হাজার হাজার মানুষ শেয়ার করে, তখন এটি শুধু একজনের অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যা তুলে ধরে। তখন প্রশ্ন জাগে, সমাজ হিসেবে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?’

তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে এসে পুরোনো কথাটি বলতেও ইচ্ছে করে না যে, ভাবুন তো, যদি এমনটা আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটতো! কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’

মেহজাবীন বলেন, ‘কিছু ভিউ, কিছু লাইক, কিছু শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা, হয়তো সেখান থেকে কিছু ডলার আয়। আমি বুঝি, মানুষের জীবনে সংগ্রাম আছে। অনেকের জন্য কনটেন্ট তৈরি করাই এখন জীবিকা নির্বাহের একটি উপায়। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠলো?’

তিনি উল্লেখ করেন, ‘এটি এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট আর ট্রেন্ডিংয়ের এই প্রতিযোগিতা লিঙ্গের সীমারেখা ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কিছু ছড়িয়ে দেওয়ার অংশ হতে পারে যে কেউ, আবার এর শিকারও হতে পারে যে কেউ। আমাকে সবচেয়ে বেশি ভাবায় সেই মানুষটি নয়, যে এমন কিছু তৈরি করছে, বরং সেই অসংখ্য মানুষ, যারা স্বেচ্ছায় সেটি শেয়ার করছে এবং আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।

All Categories