মব সন্ত্রাসের দায় ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকেই নিতে হবে:সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান খুন, সন্ত্রাস ও মব সন্ত্রাসের ঘটনায় জনজীবনে যে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে, তাতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ বুধবার এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন,সরকার প্রধান ও সরকারের উচ্চপদস্থ উপদেষ্টারা জনগণের নিরাপত্তা সংকট সম্পর্কে স্পষ্টভাবে কথা বলতে চান না, অথচ দেশে জনজীবনে নিরাপত্তাহীনতা দিন দিন বেড়েই চলছে।তারা সরকারের প্রতি প্রশ্ন তোলেন,যত ঘটনাই ঘটছে সেগুলো কি অপরাধমূলক কর্মকাণ্ড নয়? সিপিবির নেতারা আরও বলেন তথ্য-উপাত্ত থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে,দেশের পরিস্থিতি আশঙ্কাজনক ভাবে অবনতি হচ্ছে। কিন্তু সরকারপ্রধান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, অপরাধের পরিমাণ মোটেই বড়েনি।তাহলে বর্তমানে ঘটে চলা এসব ঘটনায় কি অপরাধ নয়?

বিবৃতিতে সিপিবির নেতারা সরকার ও তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বৈত আচরণের প্রতি কড়া সমালোচনা করেছেন। তারা বলেন,যেদিন সরকার মন্ত্রী বা উপদেষ্টারা দাবি করেন যে 'পরিস্থিতির উন্নয়ন ঘটছে, ঠিক সেদিনই পত্রিকার প্রথম পৃষ্ঠায় সারা দেশে খুন, ধর্ষণ ও সন্ত্রাসের খবর প্রকাশিত হয়।সিপিবির মতে, সরকারের অস্বীকার ও উদাসীনতা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী।

এছাড়া,গতকাল (৪ মার্চ) সরকারের একজন উপদেষ্টা এক সাক্ষাৎকারে বলেন,মব জাস্টিস এবং মোরাল পুলিশিং-এর জন্য কোন প্রকার সুযোগ এ দেশে নেই। কিন্তু তার পরদিন রাতেই গুলশানের একটি বাড়িতে নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়। সিপিবির নেতারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, সরকারের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার ফলেই দেশের মধ্যে মব সন্ত্রাসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকারের অবহেলা এর জন্য দায়ী।

সিপিবির বিবৃতিতে আরও বলা হয়েছে,এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অতীতে একাধিকবার সংঘটিত হয়েছে এবং এমনকি বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসের অংশও ধ্বংস করা হয়েছে। তবে, সরকার এসব ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।সিপিবির নেতারা একটি বিখ্যাত উক্তির উল্লেখ করেন,সরকার না চাইলে বা প্রশ্রয় না থাকলে এসব ঘটনা ঘটতে পারে না।

সিপিবি নেতারা অবিলম্বে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তারা আরো বলেন,দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সারা দেশের বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সিপিবি সরকারের প্রতি তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে।

All Categories