কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ডাউন লাইনে রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার লাকসাম উপজেলায় চলন্ত অবস্থায় কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইন থেকে ছিটকে পড়েছে। ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে আপলাইনে যান চলাচল স্বাভাবিক আছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর ঘটনাটি নিশ্চিত করেছেন।

All Categories