কাকরাইলে জবি শিক্ষার্থীদের তৃতীয় দিনের মতো অবস্থান, শুরু হচ্ছে গণঅনশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবির পক্ষে আন্দোলনের অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (১৬ মে) সকালেও প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে কাকরাইলমসজিদ মোড়ে তাদের উপস্থিতিতে দেখা যায়।
সকালসাড়ে ১১টা থেকে কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরবর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক প্রতিনিধিদের নিয়ে সমাবেশ হওয়ার কথা রয়েছে। জুম্মার নামাজের পর থেকে গণঅনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে বুধবার রাত থেকেই তারা অবস্থান নিয়ে আছেন। সেসময় পুলিশ ব্যারিকেডেরসামনে বসে বিভিন্ন স্লোগানদিতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন জানান, পরিস্থিতি বিবেচনায় সমাবেশটি শুরু হবে। এরইমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা পর্যায়ক্রমেবাসযোগে কাকরাইল মোড়ে এসে জড়ো হচ্ছেন।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই অংশে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।