Sep 26, 2026
জিন্নাত আক্তারকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত পদক জয়

জিন্নাত আক্তারকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত পদক জয়

এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে একক (ব্যক্তিগত) পদক জিতে ইতিহাস গড়েছেন জিন্নাত আক্তার। দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর জাপানের আইচিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুকা ৫২ কেজি ওজন শ্রেণিতে তিনি ব্রোঞ্জ পদক অর্জন করেন।

রাতে ঢাকায় পৌঁছালে জিন্নাত আক্তারকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ।

এ সময় জিন্নাতকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ উশু ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের একক পদক জয়ের পর এটিই এশিয়ান গেমসে কোনো বাংলাদেশী ক্রীড়াবিদের প্রথম ব্যক্তিগত পদক অর্জন। জিন্নাতের এই ঐতিহাসিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো সঞ্চার করেছে।

All Categories