Apr 08, 2025
জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন,প্রথমবার ডাক পেলেন সাকিব

জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন,প্রথমবার ডাক পেলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। প্রথম টেস্টটি শুরু হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

এই স্কোয়াডে জায়গা হয়নি দলের নিয়মিত পেসার তাসকিন আহমেদের। বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিন আহমেদ বাম অ্যাকিলিস টেনডনের চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন, ফলে তিনি এই সিরিজে খেলতে পারবেন না।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ২২ বছর বয়সী এই ডানহাতি বোলার ইতোমধ্যে দেশের হয়ে ২৮টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তবে সাদা পোশাকে তার অভিষেক হয়নি।

ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাইম হাসানসহ নিয়মিত খেলোয়াড়রা। এ ছাড়া, দলে ফিরেছেন ওপেনার শাদমান ইসলামও।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড (প্রথম ম্যাচ)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

 

All Categories