কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র বন্ধ হচ্ছে ডিসেম্বর থেকে
আগামী ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
বাংলাদেশ সরকার ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে ভিসা সেবা প্রদানের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়া এই চুক্তির পর ওই দুই কেন্দ্রে নতুন আবেদন গ্রহণ করা হবে না।
কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ১৭ নভেম্বর একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ডিইউ ডিজিটাল গ্লোবালের সঙ্গে চুক্তি ৩০ নভেম্বর শেষ হচ্ছে এবং নতুন কোনো চুক্তি করা হয়নি। তাই ১ ডিসেম্বর থেকে কেন্দ্রে সেবা বন্ধ থাকবে।”
ডেপুটি হাইকমিশন আবেদনকারীদের ৩০ নভেম্বরের পর ওই দুটি কেন্দ্রে ভিসার জন্য আবেদন না করার পরামর্শ দিয়েছে। নতুন কেন্দ্রের অবস্থান এবং পরিচালন সংস্থার তথ্য ভবিষ্যতে জানানো হবে।