Apr 07, 2025
ইউরোপীয় ফুটবলে জমে উঠেছে লড়াই, শীর্ষে উত্তেজনা

ইউরোপীয় ফুটবলে জমে উঠেছে লড়াই, শীর্ষে উত্তেজনা

মৌসুমের শেষের দিকে পুরোদমে জমে উঠছে ইউরোপীয় ফুটবল। ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লীগের ৩১তম রাউন্ডের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেষ্টার সিটির মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়েছে।

এ রাউন্ডে হারলেও লিভারপুল ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। তবে ২য়, ৩য় ও ৪র্থ স্থান নিশ্চিত করতে আর্সেনাল,  নটিংহ্যাম ফরেস্ট, চেলসি, ম্যানচেষ্টার সিটি ও অ্যাস্টন ভিলার মধ্যে দারুণ লড়াই চলছে। 

সমান সংখ্যক ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬২, নটিংহ্যামের ৫৭, চেলসির ৫৩, সিটির ৫২ ও অ্যাস্টন ভিলার ৫০। টেবিলের শীর্ষ ৪ দল পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলবে। স্পেনের লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে দ্বৈরথ। ৩০ রাউন্ড শেষে বার্সার সংগ্রহ ৬৭ পয়েন্ট। সম সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩, আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬০।

জার্মানির বুন্দেসলিগায় জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের এবারও আধিপত্য। ২৮ তম রাউন্ড শেষ মিউনিখ ৬৮ পয়েন্ট নিয়ে ১ম, লেভারকুসেন ৬২ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে। 

ফ্রাঙ্কফুর্টের পয়েন্ট ৪৮ ও মাইনৎস্ এর পয়েন্ট ৪৬। ইতালির লিগ সিরি আ-তে শীর্ষস্থানে রয়েছে ইন্টার মিলান। ৩১ ম্যাচে ক্লাবটির সংগ্রহ ৬৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩০ ম্যাচে ন্যাপোলির সংগ্রহ ৬৪। ৩১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আতালান্তা। ইউভেন্তাস এর পয়েন্ট সমান হলেও গোলব্যবধানে ৪র্থ স্থানে রয়েছে।

ফ্রান্সের লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর রীতিমতো দাপট। ২৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ১ম স্থানে রয়েছে। সমান ম্যাচে মোনাকোর সংগ্রহ ৫০৷ ফলে পিএসজির লিগ শিরোপা জেতার সুবাস পেতে শুরু করেছে।

All Categories