ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হলেও আপাতত আশঙ্কার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলেও আজ পর্যন্ত বাংলাদেশের আশঙ্কার কিছু নেই। দুই-চারদিনের মধ্যে এই সংঘাতের সমাধান ঘটলে জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই বলে জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ‌বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আজকের দিনে, এই মুহূর্তে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা একটু দেখি, পরিস্থিতি কোনদিকে যায়।’

তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা অন্তরীণ ঘুরে আসতে হয়। সেক্ষেত্রে জাহাজ ভাড়া বেড়ে যায়, যার প্রভাবে সব পণ্যের দাম বাড়ে। তবে এ ধরনের কোনো পরিস্থিতি আমাদের এখনও নেই।

All Categories