হেল্প অ্যাপে নারী সহিংসতার অভিযোগ জমা দিলেই সেটা হবে এফআইআর
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, যদি হেল্প অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হয়, তবে তা তৎক্ষণাৎ প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) হিসেবে গণ্য হবে।
ডিএমপি কমিশনারের বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই উদ্যোগটি নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ আরও দ্রুত এবং কার্যকরভাবে গ্রহণে সহায়তা করবে। এতে নারীরা যে কোনো ধরনের সহিংসতার শিকার হলে দ্রুত পুলিশি সহায়তা পাবে এবং দ্রুত মামলা প্রক্রিয়া শুরু করা যাবে।
এটি বিশেষভাবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা সমাজে সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং দমন করতে সহায়তা করবে।