Apr 20, 2025
হাতিরঝিলে গভীর রাতে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

হাতিরঝিলে গভীর রাতে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিলে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। আহত যুবকের নাম আরিফ হোসেন (৩৫)। শনিবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, মগবাজার মোড়ল বাড়ির সংলগ্ন হাতিরঝিল এলাকায় রাতের গভীরে গোলাগুলির শব্দ শোনা যায়। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী জুয়েল মিয়া জানান, মোটরসাইকেলে হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় রাস্তায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “গোলাগুলির শব্দ শোনা গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি

পুলিশ জানায়, আহত আরিফ সরদার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি পেশায় একটি ওয়ার্কশপে কাজ করেন।

আরিফের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে তিনি রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া বাসায় থাকেন।

এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

All Categories