Jul 06, 2025
গ্রুপ সেরা হয়েই প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

গ্রুপ সেরা হয়েই প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

নারী ফুটবলে গৌরবময় অধ্যায় রচনা করল বাংলাদেশ। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে স্বাগতিক মিয়ানমারকে হারানোর পর গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ২–২ গোলে ড্রয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল পর্ব। এর আগে বাংলাদেশ পুরুষ দল একবারই, ১৯৮০ সালে এশিয়ান কাপে খেলেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো নারী দল।

বাছাইপর্বে দুটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। মিয়ানমার ৩ পয়েন্টে দ্বিতীয়, বাহরাইন ও তুর্কমেনিস্তান ১ পয়েন্ট করে পেয়েছে।

বাংলাদেশের একটি ম্যাচ বাকি থাকলেও, নিয়ম অনুযায়ী সমান পয়েন্ট হলেও আগে বিবেচনায় আসে মুখোমুখি লড়াই। মিয়ানমারকে হারানোয় পয়েন্ট সমান হলেও গ্রুপ সেরা হবে বাংলাদেশই। ফলে মূল পর্বে জায়গা পেতে আর কোনো বাধা থাকল না।

বাংলাদেশ নারী ফুটবলের জন্য এই অর্জন নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক। দেশের ফুটবলে নতুন এক দিগন্তের সূচনা করল তহুরা–শামসুন্নাহাররা।

All Categories