ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রীর ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় লামিয়া (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার সময় তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এর আগে মঙ্গলবার ও বুধবার আতিয়া আক্তার রিমা (১০) ও জিদনী (১৪) নামের আরও দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশীপুরের ওই মহিলা মাদরাসায় হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে পাঁচ নারী শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। দগ্ধ অন্য শিক্ষার্থীরা হলো- সুমাইয়া (১৩% দগ্ধ) ও আছিয়া (৭% দগ্ধ)।

All Categories