ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে মিছিল,সালাম ফিরিয়ে নারায়ে তাকবির

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিচার দাবি করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। শুক্রবার (২১ মার্চ) বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে। নামাজ শেষে নেতারা 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার' স্লোগান দিয়ে মিছিল শুরু করেন, যা পল্টন মোড়ের দিকে চলে যায়।

এ সময় তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচার ও এই সহিংসতার অবসানের দাবি জানিয়ে স্লোগান দেন।

একই সময়ে, বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখাও তাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু করে।

এদিকে, বায়তুল মোকাররম এলাকা এবং এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পল্টন মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জলকামান, এপিসি (আর্মড পারসোনাল ক্যারিয়ার) এবং দুটি প্রিজন ভ্যান প্রস্তুত রেখেছে। মসজিদের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এছাড়া, সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা জ্যাকেট পরে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অবস্থান করছেন।ছাত্রশিবির এবং জামায়াতের সদস্যরাও মসজিদ এলাকায় উপস্থিত রয়েছেন।

 

All Categories