‘ফাইনাল’ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে আজ অঘোষিত ‘ফাইনাল’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল–এর মধ্যকার তৃতীয় ওয়ানডেতে যে দল জিতবে, তারাই জিতে নেবে তিন ম্যাচের সিরিজ।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে ১২৮ রানের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে আজকের লড়াই। ম্যাচটি হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ফলে আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
টসে হেরে আগে ব্যাট করতে আপত্তি নেই বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। তিনি বলেন, উইকেট দেখে ব্যাটিংয়ের জন্য ভালো মনে হয়েছে। তার মতে, এই উইকেটে ২৫০ থেকে ২৬০ রান ভালো সংগ্রহ হতে পারে।
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের একই একাদশ নিয়েই খেলছে মিরাজের দল। অন্যদিকে পাকিস্তান দলে এসেছে তিনটি পরিবর্তন। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।