এখন শুধুই ওদের সাথে বাঁচতে চাই: পরীমণি

এখন শুধুই ওদের সাথে বাঁচতে চাই: পরীমণি

চিত্রনায়িকা পরীমনির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য, যার ছোট নাম পদ্ম, আজ ১০ আগস্ট তিন বছর পূর্ণ করল। শনিবার দিবাগত রাতে ছেলের জন্মদিন উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে পরীমনি ছেলের জন্য দোয়া চেয়েছেন।

পরীমনি লিখেছেন, আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। বাচ্চা আমার জীবনে আসার পর থেকে সময় কত দ্রুত চলে যাচ্ছে টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই, শুধুই বাঁচতে চাই ওদের সাথে।

তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা ও দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। হ্যাপি বার্থডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।

তবে পরীমনির ঘরে শুধু পদ্মই নয়, রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে তিনি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। মাত্র ৬ দিন বয়সি শিশুটির নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের দায়িত্ব পালন করছেন পরীমনি। ছেলে পদ্মের জন্মের এক বছর পর রাজ ও পরীমনির পথ আলাদা হয়। এরপর থেকে পরীমনি নিজেই সন্তানদের দেখাশোনা করছেন, আর রাজ তার অভিনয় জীবনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

All Categories